April 7, 2026, 12:42 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে গরীব ও কর্মহীন ১ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

কুমিল্লার চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান, চৌদ্দগ্রাম এইচ জে পাইলট হাইস্কুল ও মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ব্যাচ-৯৪ এর যৌথ উদ্যোগে ‘মানবতার দেয়াল-২০২০’ এর ডাল-ভাত কর্মসূচির আওতায় গরীব ও কর্মহীন এক হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে পৌরসভার ৪৫০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন পৌর মেয়র মোঃ মিজানুর রহমান। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম ও নাঙ্গলকোট সার্কেলের এএসপি সাইফুল ইসলাম সাইফ। প্রবাসী সূর্য সন্তানের উপদেষ্টা ও ব্যাচ-৯৪ এর সদস্য আবদুল কাইয়ুম সুমনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সহ-সভাপতি গিয়াস উদ্দিন, অর্থ সম্পাদক আবুল হাশেম মজুমদার হাসান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাচ-৯৪ এর সদস্য কামাল উদ্দিন পাটোয়ারী, চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের সহ-সাধারন সম্পাদক আশিকুর রহমান, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলম, দপ্তর সম্পাদক ইমাম হোসেন মাসুম, মোঃ বিটু, সদস্য কাজী মহিউদ্দিন মুকুল, শাহিদুর রহমান, যুবলীগ নেতা মোতাহার হোসেন ঝুমন, ব্যাচ-৯৪ এর সদস্য সাইফুল ইসলাম সোহেল, শাহ জালাল ও মোঃ শাহজাহান প্রমুখ। পরে প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উদ্যোগে বিভিন্ন ইউনিয়নের গরীব ও কর্মহীন ৫৫০ পরিবারের মাঝেও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে গরীব ও কর্মহীন পরিবারের মাঝে সুষ্ঠুভাবে খাদ্য সামগ্রী বিতরণ করায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উপদেষ্টা শহিদ উল্লাহ, কাজী এনামুল হক, রিজু, শফিকুর রহমান, সভাপতি মোঃ জাকির হোসেন, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক জিয়া উদ্দিন ভুঁইয়া শিপন।
উল্লেখ্য, প্রায় ২০ দেশে কর্মরত চৌদ্দগ্রাম উপজেলার রেমিটেন্সযোদ্ধারা ‘মানবতার দেয়াল-২০২০’ এর ডাকে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। ফলে অল্প সময়ের মধ্যে সংগৃহীত অর্থ দিয়ে কেনা খাদ্য সামগ্রী গরীব ও কর্মহীন মানুষের কাছে পৌঁছে দেওয়ার ধারাবাহিক এই উদ্যোগ গ্রহন করা হয়। চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনটি দীর্ঘদিন থেকে বেশকিছু প্রশংসনীয় কাজ করে চলেছে। এরমধ্যে বিভিন্ন অসুস্থ্য ব্যক্তিকে চিকিৎসা সহায়তা, গৃহহীনদের জন্য ঘর নির্মাণ, কৃষি উপকরণ প্রদান ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর