আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কলাপাড়ায় জ্বীনের আচর ছাড়াতে গিয়ে এক গৃহবধূকে শ্লীলতাহানীর চেষ্টা করায় দুই ভন্ড পীরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থাণীয়রা। শুক্রবার রাতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী গ্রাম থেকে তাদের আটক করা হয় । এরা হলো মো.নূরে আলম মোল্লা (৩৫) ও শাহজালাল প্যাদা (৩৫) । এ ঘটনায় ওই গৃহবধূর পিতা বাদী হয়ে দুই ভন্ড পীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে শনিবার কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছে।
কলাপাড়া থানার ওসি (তদন্ত ) মো.আসাদ রহমান জানান, পীর সেজে জ্বীন ছাড়াতে গিয়ে গৃহবধূর শ্লীলতাহানি ঘটায় । এসময় বাড়ীর লোকজন ভন্ডপীর দু’জনকে আটক করে পুলিশে সোপর্দ করে। এদের দু’জনেই কলাপাড়ার মহিপুর থানার বাসিন্দা ।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল