শাহিন আহম্মেদ,কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ :

যে মানুষ টি নিজের কথা না ভেবে, কেরানীগঞ্জের জনসাধারণ কে করোনা নামক ভাইরাস থেকে সচেতন করার লক্ষে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।কখনো মাইক হাতে সচেতনতা মুলক প্রচার প্রচারণায়, আবার কখনো ছুটে গিয়েছেন ত্রান নিয়ে অসহায় মানুষের বাড়ি বাড়ি, কখনো আবার বাজার নিয়ন্ত্রণ করতে বিভিন্ন হাটে বাজারে।মানুষের কল্যানে কাজ করতে গিয়ে করোনায় আক্রান্ত হলেন। কেরানীগঞ্জ উপজেলা ভুমি সহকারী কমিশনার, কামরুল হাসান সোহেল।
গতকাল শুক্রবার (১৫মে) তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। এর আগে গত ১২মে করোনায় আক্রান্ত হয়েছেন কেরাণীগঞ্জ রাজস্ব সার্কেল (দক্ষিণ) সহকারী কমিশনার (ভূমি) সানজিদা পারভিন।
তাদের সুস্থতা কামনা করেছেন, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক শাহীন আহমেদ।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ বলেন, কেরানীগঞ্জ করোনার হটস্পট হওয়া সত্ত্বেও এই মানুষ গুলো নিয়মিত সরকারি দায়িত্ব পালন করে গেছেন। দেশ ও মানুষের কল্যানে কাজ করেছেন। তিনি তাদের দ্রুত সুস্থতা কামনা করেন।