April 13, 2026, 8:45 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

বান্দরবান পার্বত্য জেলার সদর উপজেলায় অসহায়, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি:
চলমান করোনা মহামারিতে কর্মহীন হত-দরিদ্রদের মাঝে সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত রয়েছে। জিওসি ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার চট্টগ্রাম এরিয়া মেজর জেনারেল এস এম মতিউর রহমান এর নির্দেশনায় গত ২৫ শে মার্চ ২০২০ তারিখ হতে সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের সদস্যগণ চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম এলাকায় এ সহায়তা প্রদান করে আসছে।এরই অংশ হিসেবে আজ ১৪ মে (বৃহঃবার)  সকালে বান্দরবান পার্বত্য  জেলার সদর উপজেলায় ইসলাম পুর পাড়ায় বান্দরবান সেনা রিজিয়নের তত্বাবধানে উপজেলার বিভিন্ন দূর্গম পাহাড়ি এলাকায় অসহায়, দুঃস্থ ও কর্মহীন পরিবারের মাঝে সেনাবাহিনীর পক্ষ হতে খাদ্য সহায়তা প্রদান করেন বান্দরবান সেনা জোন।  এ সময় বান্দরবান সেনা জোনের রেজিমেন্ট মেডিকেল  অফিসার ক্যাপ্টেন সানাউল্লাহ এর নেতৃত্বে একদল সেনা সদস্য দূর্গম পাহাড়ী এলাকা ঘুরে ঘুরে অসহায়দের হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকারী সেনা কর্মকর্তা বলেন, করোনা যুদ্ধে শুরু থেকেই বাংলাদেশ সেনাবাহিনী দরিদ্র জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যাতে করে হতদরিদ্র মানুষেরা যেন অভুক্ত না থাকে এবং জীবিকার উদ্দেশ্যে বাসার বাইরে বের না হয়।  এসময় সামাজিক দূরত্ব নিশ্চিত করতে এবং মাস্ক পরিধান করতে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করেন তিনি। খাদ্যসামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল, আটা, তেল , আলু।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর