April 15, 2026, 4:53 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

পঞ্চগড়ে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

সাইয়্যেদ শান্ত,পঞ্চগড় সদর প্রতিনিধিঃ
পঞ্চগড়ে গণপরিবহন চলাচলের দাবীতে সড়কে বিক্ষোভ করেছে কয়েকশ পরিবহন শ্রমিক।
রোববার (১০ মে) বেলা ১২ টায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কের চৌরঙ্গী মোড়ে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
এ সময় অ্যাম্বুলন্স সহ জরুরি সেবার বিভিন্ন পরিবহন মহাসড়কের উভয় পাশে আটকা পড়ে চলাচলে অসুবিধা হয়ে পড়ে।শ্রমিকরা জানান, করােনার কারণে এক মাসের বেশি হলাে তাদের পরিবহনগুলা সড়কে চলতে দেওয়া হচ্ছে না। লকডাউনের মধ্যেও গার্মেন্টস,বাজার, দােকান ছােট-খাটাে পরিবহন সহ সবকিছু চলছে কি তাদের যাত্রীবাহী পরিবহন চলছে না। বর্তমান তারা খেয়ে না খেয়ে মানবেতর জীবনযাপন করছেন। হয় তাদের পরিবহন সড়কে চলতে দেওয়া হােক, নয়তাে তাদের খাবারের ব্যবস্থা করে দেওয়া হােক।এক শ্রমিক নেতা জানান,আমাদের যাত্রীবাহী গণপরিবহন চলতে দেওয়া হলে আমাদের আর ত্রাণ লাগবে না।দেড় দুই মাস ধরে ঘরে বসে বসে সঞ্চিত আর ঋন করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।পঞ্চগড় জেলায় ২৬৪ ও ১৬৬০ নাম দুটি সংগঠনর প্রায় ৫/৬ হাজার পরিবহন শ্রমিক রয়েছে।পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক আব্দুল কাইয়ুম বলেন,শ্রমিকরা সড়ক অবরােধ করছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি। পরে জেলা প্রশাসকের নির্দেশনায় পঞ্চগড় সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম রব্বানী সাথে শ্রমিক প্রতিনিধিদের আলোচনা হয়। এ সময় প্রশাসন শ্রমিকদের দশ দিন পরপর ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে।
প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর