March 24, 2026, 2:00 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

নবাবগঞ্জে ইমাম ও মুয়াজ্জিনের পাশে সংসদ সদস্য শিবলী সাদিক

আব্দুল কাদের,নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের নবাবগঞ্জে করোনার প্রকোপে চলমান সংকটময় মূহুর্তে খাদ্য সহায়তার  অংশ হিসেবে উপজেলার সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।গতকাল বুধবার (১৩ মে) বেলা সাড়ে ১১ টায় নবাবগঞ্জ ডিগ্রী কলেজ মাঠে  উপজেলার নয়টি ইউনিয়নের মসজিদের এক হাজার একশত ইমাম ও মোয়াজ্জিনদের মাঝে  নিজস্ব অর্থায়নে খাদ্য ও ইফতার সামগ্রী  বিতরণ করেন দিনাজপুর-৬ আসনের মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ নাজমুন নাহার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল বেগম নবাবগঞ্জ থানার ওসি অশোক কুমার চৌহান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আমির হোসন,সাদেকুল ইসলাম, যুগ্ম সাধারন সম্পাদক জিয়াউর রহমান মানিক, হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আলমসহ উপজেলার আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ শেষে করোনা ভাইরাস থেকে মুক্তি লাভে বিশেষ মেনাজাত পরিচালনা করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর