April 13, 2026, 3:09 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

মহামারী করোনায় নজিপুরে প্রশাসনের হাতে এনজিও সংস্থা আশার নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হস্তান্তর

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

নওগাঁর নজিপুরে মহামারী করোনা ভাইরাসের উদ্ভট পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের লক্ষ্যে বেসরকারী এনজিও সংস্থা আশা নজিপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের হাতে ২’শো প্যাকেট নিত্যপ্রয়জনীয় খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়েছে।মঙ্গলবার (১২ মে) ২০২০ ইং বেলা ১১টার দিকে নওগাঁর নজিপুর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র হাতে যথাক্রমে, ১০ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল ও ১ কেজি লবনের প্যাকেট আকারে সর্বমোট ৮০মন খাদ্যসামগ্রী তুলে দেয় বেসরকারী এনজিও সংস্থা আশার নজিপুর আঞ্চলিক অফিস কতৃপক্ষ।সেই সময় এই খাদ্যসামগ্রী গুলো গ্রহণ করেন, নজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ লিটন সরকার। খাদ্যসামগ্রী গ্রহণের সময় দুরত্ব বজায় রেখে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার ভূমি শানজিদা সুলতানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও নজিপুর প্রেসক্লাবের সভাপতি বুলবুল চৌধুরী, আশার ডিএম বাবলুর রশিদ, সিআরএম আব্দুল খালেক, বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক চৌধুরী তানভীর আহম্মেদ, ডিবিসি নওগাঁ প্রতিনিধি একে সাজু, সাংবাদিক দিলিপ চৌহান প্রমূখ।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর