March 24, 2026, 5:13 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
শোয়েব আখতার-তামিম ইকবাল। ফাইল ছবি

মনে হচ্ছিল শোয়েব আখতার আমাকে মেরেই ফেলবে- তামিম ইকবাল

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

শোয়েব আখতার-তামিম ইকবাল।ফাইল ছবি

বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল বলছেন, আমি অনেক ফাস্ট বোলারের মুখোমুখি হয়েছি এবং ১৫০ কিলোমিটার গতির ডেলিভারিও খেলেছি।কিন্তু আমি ভয় পেয়েছিলাম যখন আমি কেনিয়াতে ২০০৭ সালে ত্রিদেশীয় সিরিজে শোয়েব আখতারের মুখোমুখি হয়েছিলাম।সেদিন আমার মনে হয়েছিল, সে আমাকে মেরে শেষ করে ফেলবে।গত ১০ মে ২০২০ ইং তারিথ রোববার রাতে জাতীয় দলের তিন অধিনায়ক নাইমুর রহমান দুর্জয়, খালেদ মাহমুদ সুজন ও হাবিবুল বাশার সুমনের সঙ্গে ফেসবুক লাইভে এ কথা বলেন তামিম ইকবাল।২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রতি ঘণ্টায় ১৬১.৩ কিমি গতিতে বল করে ইতিহাস গড়েন শোয়েব আখতার। সেই বছরই পাকিস্তান সফরে গিয়ে শোয়েবের তোপের মুখে পড়ে বাংলাদেশ দল।পেশোয়ার টেস্টে শোয়েব আখতার একাই নেন ১০ উইকেট। সে ম্যাচের প্রথম ইনিংসে ৫০ রানে ৬ উইকেট শিকার করেন শোয়েব। সেই ইনিংসে বাংলাদেশ দলের অধিনায়ক খালেদ মাহমুদ সুজন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে করেন ২৫ রান।তামিম ইকবালের সঙ্গে ফেসবুক লাইভে ২০০৩ সালের সেই স্মৃতি মনে করে খালেদ মাহমুদ সুজন বলেন, অনেকেই আমার কথা বিশ্বাস করে না, অনেককেই বিশ্বাস করাতেও পারি না, সেদিন শোয়েবের প্রথম বল আমি আসলে চোখেই দেখিনি।সুজনের এমন মন্তব্যের পর তামিম বলেন, আমি যখন প্রথম শোয়েব আখতারের মুখোমুখি হই, আমার কাছে মনে হয়েছিল সে আমাকে মেরেই ফেলবে।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর