April 12, 2026, 8:41 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ফুলবাড়ীতে জি আর প্রকল্পের আওতায় ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

mostbet
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার,করোনা মহামারিতে স্হবির হয়ে পড়েছে জনজীবন। বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠীকে।কর্মহীন মানুষেরা হিমসিম খাচ্ছেন মৌলিক চাহিদা পুরণে।দরিদ্র অসহায়দের অনেকেই পড়েছেন খাদ্য সংকটে। তাদের সংকট লাঘবে জি আর প্রকল্পের আওতায় দেয়া হচ্ছে খাদ্য সহায়তা।
আজ ৭ মে বৃহস্পতিবার সকাল ১০ টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়ন পরিষদ চত্বরে ৩০০ পরিবারের মাঝে জি আর প্রকল্পের চাল,ডাল,সবজি ও লবণ বিতরণ করা হয়েছে।
খাদ্য সহায়তা প্রাপ্তদের মধ্যে রয়েছে হোটেল শ্রমিক ১৬৬ জন,ইমারত শ্রমিক ২৫ জন,প্রতিবন্ধী ৩৬ জন এবং হোম কোয়ারেন্টাইনে থাকা ৭৩ জনসহ মোট ৩০০ জন।
খাদ্য সহায়তা বিতরণ কালে  উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর রশিদ হারুন, সদর ইউনিয়নের ট্যাগ অফিসার ও সহকারী প্রোগ্রামার মোঃ আজমল হোসেন ও ইউনিয়ন পরিষদ সচিব মোঃ আবুল কাশেম।
প্রাইভেট ডিটেকটিভ/ ৭ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর