April 7, 2026, 7:26 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

কেশবপুরে গত ৭২ ঘন্টায় নতুন করে কোনো করোনা রোগী সনাক্ত হয়নি জনমনে স্বস্তি

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ

mostbet

যশোরের কেশবপুর উপজেলায় গত ৭২ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়নি। ফলে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। কেশবপুরে একের পর এক করোনা আক্রান্তের খবর শোনার পর অনেকেই চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। অধ্যাপক মশিউর রহমান, মঙ্গলকোট গ্রামের সংগীতশিল্পী মিষ্টি মন্ডল, পৌর শহরে অবসরপ্রাপ্ত শিক্ষক মনোজ হালদার জানান, চলতি মে মাসের ৩ দিনের রিপোর্ট নেগেটিভ হওয়ায় কিছুটা হলেও ভীতি কমেছে। যেন সুদিন ফিরে আসছে। তারা আরো বলেন, আমাদের সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। তবেই আমরা সবাই সুস্থ থাকবো।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, পয়েলা মে হতে ৩ তারিখ পর্যন্ত কেশবপুর উপজেলা থেকে মোট ৩৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। যার সব কয়টির রির্পোট নেগেটিভ হয়েছে বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন জানান।

এদিকে ২৩ এপ্রিল প্রথম আক্রান্ত হন পাজিয়া ইউনিয়নের ইমাননগর গ্রামের একজন যুবক, ২৬ এপ্রিল একজন ডাক্তারসহ দুজন করোনা রোগী শনাক্ত হয়, ২৭ এপ্রিল কেশবপুর হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী, ২৮ এপ্রিল কেশবপুর হাসপাতালের দুজন ডাক্তারসহ ৪ জন, ২৯ এপ্রিল একজন স্বাস্থ্যকর্মীসহ দুজন, ৩০ এপ্রিল কেশবপুর হাসপাতালের একজন ডাক্তার করোনা রোগে আক্রান্ত হয়েছেন। কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ১১ জনের সকলেই হোম কোয়ারেন্টাইনে বর্তমানে ভালো  আছেন।
প্রাইভেট ডিটেকটিভ/ ৪ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর