রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও যখন মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে কোয়ারেন্টানের আওতায়, গরীব ও নিম্ন আয়ের মানুষ হয়ে পড়েছে দিশেহারা। টিক সেই মুহুর্তে রাজশাহীর তানোর উপজেলায় ভ্রাম্যমান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবির) পণ্যসামগ্রী বিক্রয় করা হয়েছে। শনিবার (২মে) ২০২০ ইং তানোর উপজেলা খাদ্য গুদামে এই পণ্যসামগ্রীগুলো বিক্রিয় করা হয়। এই সময় দুরত্ব বজায় রেখে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা ভ্রাম্যমান টিসিবির পণ্যসামগ্রী ক্রয় করেন।সাধারণ ছুটির সময় মানুষ এসব পণ্য টিসিবির পরিবেশকদের ভ্রাম্যমাণ গাড়ী থেকে কিনতে পারছেন। দ্রব্যমূল্য বিক্রয়ের তালিকায় থাকছে যেমন, চিনি কেজিপ্রতি ৬০ থেকে ৭০ টাকা। টিসিবির ট্রাক থেকে কিনলে সাশ্রয় হচ্ছে বর্তমান বাজার দরে কেজিতে ১০ থেকে ১৫ টাকা ও বুট বাজারে বিক্রয় হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি আর টিসিবির গাড়ি থেকে ক্রয় করলে পাচ্ছে ৬০ টাকা কেজিতে। এখানে এক লিটার সয়াবিন তেলেও ২০ থেকে ২৫ টাকা করে সাশ্রয়ী হচ্ছে। যেমন, টিসিবির তেলের লিটার প্রতি ৮০ টাকা, আর বাজারে ১১০ টাকা লিটার তেল বিক্রয় করছেন।উক্ত ভ্রাম্যমান টিসিবির পণ্যসামগ্রী বিক্রয়ের সময় উপস্থিত ছিলেন, রাজশাহীর টিসিবির খাদ্য ডিলার আবু বকর সিদ্দিক, তানোর উপজেলা আনসারের কম্পানী কমান্ডার রাকিবুল ইসলাম সহ আনসার বাহিনীর বিভিন্ন সদস্য ও (টিসিবি)’র প্রতিনিধিরা।
প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল