April 4, 2026, 9:44 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

শতভাগ শারিরীক দুরত্ব বজায় রেখে চৌদ্দগ্রামে ৩১ গ্রামের প্রকৃত গরীব ও কর্মহীন ১১০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

‘মানব সেবা মহৎ গুণ, মানব সেবায় এগিয়ে আসুন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৩১ গ্রামের প্রকৃত গরীব, অসহায় ও কর্মহীন ১১০ পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে বিতরণ করেছে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ট্রাস্ট।শতভাগ শারিরীক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে প্রত্যেক অসহায় পরিবারকে ১৫ কেজি ওজনের প্যাকেটভর্তি চাল, ডাল, খেসারী, সেমাই, চিনি, পেয়াজ, ছোলা, খেজুর, আলু, মুড়ি ও তেল হস্তান্তর করা হয়। সংগঠনের উপদেষ্টা মন্ডলী, সদস্যবৃন্দ ও জগন্নাথদীঘি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জানে আলম ভুঁইয়া সহযোগিতায় দেশের প্রতিনিধি ফোরামের আহবায়ক মীর হোসেন ভুঁইয়া, যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল, আবুল হাশেম, সদস্য সচিব মাসুম বিল্লাহর সার্বিক তত্ত¡াবধানে বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ইসমাইল হোসেন বাবলু, দেশের প্রতিনিধি ফোরামের সদস্য এনামুল হক রুবেল, বাপ্পি, বাবু, আলাউদ্দিন টিপু, রাসেল, কাউছার, খোরশেদ আলম, নাজিম উদ্দিন, সবুজ কর্মকার, সাইফুল ইসলাম, আগা রায়হান, ফরহাদ, জাবেদ, আবুল কালাম, আহাদ, রবিন, সজীব, শান্তসহ আরও অনেকে।
সংগঠনের উপদেষ্টা ও জগন্নাথদিঘী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জানে আলম ভুঁইয়া বলেন, ‘প্রবাসীরা শত কর্মব্যস্তার মাঝেও দেশের সামাজিক দ্বায়বদ্ধতা এড়িয়ে যায়নি। করোনা মহামারীর সময়ে অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়িয়েছে। আমি মনে করি-আমাদেরকে দেখে অন্যরা উদ্বুদ্ধ হয়ে সেবামূলক কাজে অংশগ্রহন করবে’।
জগন্নাথদীঘি ইউনিয়ন প্রবাসী মানব কল্যাণ ট্রাস্টের সভাপতি রফিকুল ইসলাম বলেন, ‘সংগঠনের উদ্যোগে জগন্নাথদীঘি ইউনিয়নের গরিব-অসহায় মানুষের সাহায্যার্থে সব সময় সাধ্যমতো পাশে থাকাসহ সমাজসেবামুলক কাজ অব্যাহত থাকবে’। এদিকে প্রকৃত গরীব ও কর্মহীন পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করায় জগন্নাথদীঘি ইউনিয়ন প্রবাসী মানব কল্যান ট্রাস্টের সর্বস্তরের সকলকে ধন্যবাদ জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু।

প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর