April 7, 2026, 1:37 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ফোন পেলেই তিনি ছুটে যান মহামারী মরন ব্যাধী করোনা রোগীর লাশ দাফনে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

পৃথিবীর অনেক স্থানের মতোই ভারতেও কোভিড-১৯ আক্রান্তদের মৃতদেহ শেষকৃত্য নিয়ে এক ধরনের অনীহা কাজ করতে দেখা গেছে স্বজনদের মাঝে। ফলে শেষকৃত্য নিয়ে দেশটির বিভিন্ন স্থানেই দেখা গেছে জটিল পরিস্থিতি তৈরি হতে।এই পরিস্থিতি মোকাবেলায় ধর্মীয় বিধান মেনে মৃতদেহের শেষকৃত্য করার জন্য এগিয়ে এসেছেন ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যের বাসিন্দা আবদুল মালাবারি (৫১)। গত তিন দশক ধরে তিনি বেওয়ারিশ দাফন করে আসছেন। খবর বিবিসির।এতকাল তিনি কেবল বেওয়ারিশ লাশ শেষকৃত্য করে এলেও এখন করোনা পরিস্থিতিতে বদলে গেছে দৃশ্যপট। অনেক ক্ষেত্রে স্বজনরাও করোনা রোগীর শেষকৃত্যে এগিয়ে আসছেন না। আবদুল মালাবারি বলেন, যে কোনো সময় ফোন পেলেই ছুটে যাই লাশ দাফনে বা সৎকারে। গুজরাটের মিরাটে এ পর্যন্ত যে ১৯ জন করোনায় মারা গেছে, সবার শেষকৃত্যই করেছেন আবদুল মালাবারি।গুজরাটে এ পর্যন্ত ৩ হাজার ৫৪৮ জন আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে ২৪৪ জনের অবস্থা আশঙ্কাজনক।গুজরাটের ডেপুটি পুলিশ কমিশনার আশিষ নায়েক বলেন, এ দুর্যোগের সময় আমরা যখনই আবদুল ভাইকে ফোন দিয়েছি, তখনই তিনি লাশ দাফনে এগিয়ে এসেছেন। তার মতো মহানুভব সমাজসেবী আর দেখিনি।এটি তার সামাজিক দায়িত্ব মনে করে গত তিন দশক ধরে করে আসছেন আবদুল মালাবারি। করোনা রোগীদের দাফন ও সৎকার করায় তিনি ও তার সহযোগীরা কেউই বাড়ি যান না।তারা তাদের অফিসেই রাত কাটান, যাতে পরিবারের সদস্যরা আক্রান্ত না হন। শুধু করোনা রোগী নয়, এইডস রোগী মারা গেলেও দাফন করেন তিনি।১৯৯০ সালে সকিনা নামে এক এইডস রোগী মারা গেলে তার পরিবারের কেউ পর্যন্ত তাকে দাফন করতে যায়নি। তখন আবদুল মালাবারিই এগিয়ে যান তাকে দাফন করতে।এভাবেই তিনি সমাজ ও রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ ও শ্রদ্ধার মানুষ হয়ে উঠেছেন।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর