April 13, 2026, 1:42 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্তে, ৪৫ বাড়ি লকডাউন

রাকিব হোসেন,ভোলা জেলা বুর‍্যো প্রধানঃ

mostbet

ভোলায় আজ আরো ২ জন করেনা ভাইরাসে আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। এ নিয়ে ভোলায় মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলো। গতকাল ২৮ এপ্রিল ২০২০ ইং তারিথ মঙ্গলবার দুপুরে ভোলা সিভিল সার্জন রতন কুমার ঢালী এ তথ্য নিশ্চিত করেন। তারা সদর উপজেলার পৌর ৭ নং ওয়র্ডের বিএভিএস রোডের বাসিন্দা। সর্ম্পকে তারা বাবা ও মেয়ে। এদের এক জনের বয়স ৫৮ বছর ও অপর জনের ১৮ বছর।এ ঘটনায় ওই এলাকার ৪৫ বাড়ি লকডাউন করেছে জেলা প্রশাসন।
সিভিল সার্জন জানান, আক্রান্ত ২ জনের সর্দি কাশি রয়েছে। তবে শ্বাস কষ্ট নেই। তাদের বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে। গত ২৫ এপ্রিল তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য বরিশাল পাঠানো হয়। আজ তাদের রির্পোট পজেটিভ আসে।
এদিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান জানান, নতুন দুজন করোনায় আক্রান্তের ঘটনায় প্রশাসনের পক্ষ থেকে বিএবিএস রোড ওই বাড়িসহ আস পাশের ৪৫টি বাড়ি লকডাউন করা হয়েছে। ওই এলাকার কেউ যেন আসা যাওয়া করতে না পারে সে জন্য প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষনিক নজরদারি রাখার কথাও জানান তিনি।
এর আগে জেলায় আরো ২ জন করোনা রোগী শনাক্ত হয়। এর মধ্যে বোরহানউদ্দিন উপজেলায় ৮ বছরের এক কন্যা শিশু ও অন্যজন মনপুরা উপজেলার ২২ বছরের এক যুবক।
সিভিল সার্জন অফিস সুত্র জানায়,  গতকাল ২৮ এপ্রিল ২০২০ ইং তারিথ মঙ্গলবার ভোলা নতুন করে থেকে ১২ জনের নমুনা সংগ্রহ করে বরিশাল পাঠানো হয়েছিল।সুত্র আরও জানায়, গত ১ এপ্রিল থেকে এ পর্যন্ত ভোলা থেকে মোট ৩৩৮ জনের নমুনা নমুনা সংগ্রহ করে ঢাকা ও বরিশালে পাঠানো হয়েছিল। রিপোর্ট এসেছে ২৩১ জনের। যার মধ্যে ২২৭ নর রিপোর্ট নেগেটিভ এসছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর