April 8, 2026, 1:58 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

সরিষাবাড়ীতে ৩ জন করোনায় আক্রান্ত

এ,এস,এম জুলফিকুর রহমান,সরিষাবাড়ী(জামালপুর) সংবাদদাতাঃ
জামালপুরের সরিষবাড়ীতে ইউনিল্যাব ডায়াগনোস্টিক সেন্টার ও প্রযুক্তি ডেন্টাল কেয়ারের ৩ টেকনিশিয়ান করোনায় শনাক্ত হয়েছে বলে পৌর মেয়র রুকুনুজ্জামান রুকন জানান। সরিষাবাড়ী হাসপাতালের টিএইচও এ,বি,এম শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
জানা যায়, সরিষাবাড়ী হাসপাতালের সামনে প্রধান সডকে ইউনিল্যাব ডায়াগনোস্টিক সেন্টার ও প্রযুক্তি ডেন্টাল কেয়ার দুটি দীর্ঘদিন যাবত চিকিৎসা সেবা দিয়ে আসছে । কয়েক দিন পূর্বে সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাজনাবাড়ী গ্রামের, ঢাকা থেকে আসা মনির উদ্দিন ও তার বাবা রেফাজ উদ্দিন জ্বর নিয়ে সরিষাবাড়ী হাসপাতালে চিকিৎসা নিতে আসে। এই সময় তারা উক্ত ডায়াগনোস্টিক সেন্টারে পরীক্ষার জন্য ছুটাছুটি করে। পরে সরিষাবাড়ী হাসপাতালের মাধ্যমে রক্ত পরীক্ষার পর জানা যায় তারা পিতা পুত্র দু‘জনেই করোনায় আক্রান্ত। বিষয়টি পৌর মেয়র রুকুনুজ্জামান রুকন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহাম্মেদ জানতে পেরে ইউনিল্যাব ডায়াগনোস্টিক সেন্টার ও প্রযুক্তি ডেন্টাল কেয়ার লক ডাউন করে দেন। সেইদিনই উক্ত সেন্টারের কর্মীদের বাড়ীও লক ডাউন করা হয়। দুটি সেন্টারের ৩ জন কর্মীর রক্ত পরীক্ষার পর গত সোমবার রাতে তারা করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে বলে শনাক্ত হয়। খবরটি নিশ্চিত হয়ে পৌর মেয়র রুকুনুজ্জামান রুকন রাত দেড় টায় মাইজবাড়ী গ্রাম থেকে ২ জন আবির ও নিবিড় এবং ডোয়াইল ইউনিয়নের ডিগ্রীবন্দ গ্রাম থেকে আঃ বাতেন নামে আর ১ কর্মীকে উদ্ধার করে জামালপুর শেখ হাসিনা মেডিকেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর