April 9, 2026, 11:09 am

সংবাদ শিরোনাম
রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

মহামারী মরন করোনায় সৌদিতে মৃত্যুর মিছিলে আরও এক বাংলাদেশি, মোট ৩৯

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

ইসমাইল হোসেন সেলিম। ছবি-সংগৃহীত

মহামারী করোনাভাইরাসে সৌদি আরবে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশটিতে ৩৯ বাংলাদেশির মৃত্যু হলো।গতকাল ২৬ এপ্রিল ২০২০ ইং তারিখ রোববার রাতে সৌদি আরবের জেদ্দায় মারা গেছেন ইসমাইল হোসেন সেলিম। সৌদি আরবের জেদ্দায় কিং আবদুল আজিজ হাসপাতালে প্রায় দুই সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইসমাইল হোসেনের বয়স হয়েছিল ৪৫ বছর।ইসমাইল দীর্ঘদিন ধরে জেদ্দা কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি এয়ারলাইনসের একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ থানার ৫ নম্বর ছয়ানী ইউনিয়নের খোয়াজপুর চাপরাশিতে।এ পর্যন্ত সৌদি আরবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯ জনে।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর