হুমায়ুন কবীর হীরুঃ
চট্টগ্রাম মহানগরীর প্রধান ফলের মার্কেট বিআরটিসি ফলমন্ডি।দেশের বাইরে বিভিন্ন দেশ থেকে ফল আসে এই ফলমন্ডিতে।
বলা যায় ফলের ভিন্ন এক রাজ্যে এই ফলমন্ডি।নগরীর ফলমন্ডি ঘুরে দেখা যায়,চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানাধীন এই মার্কেট জুড়ে প্রায় তিন শতাধিক দোকান রয়েছে।সাউথ আফ্রিকা,চীন,ভারত,অস্ট্রেলিয়া, পাকিস্তান সহ বিভিন্ন দেশ থেকে এখানে ফল আসে।
মৌসুমভেদে আম, লিচু,কলা,আনারস ছাড়াও আমদানিকৃত আপেল, কমলা,আনার, খেজুর সহ হরেক রকম ফল পাওয়া যায় এই মার্কেটে।
ব্যবসায়ীরা জানান ঘরে প্রতিদিন এই ফল নিয়ে 60-70 ট্রাক প্রবেশ করে।
লেনদেন শত কোটি টাকা ছাড়িয়ে যাওয়া এই বাজারে মহামারী করোনা ভাইরাস এর ধাক্কা লেগেছে।
এই ব্যবসায় চলছে এখন চরম দুর্দিন।
ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন রকম ফল আটকে আছে চট্টগ্রাম বন্দরের কনটেইনারে।
অন্যদিকে পরিবহন সঙ্কটের কারণে দেশীয় ফল ও আসছে কম।
সবমিলিয়ে ফল বাজারে চরম ক্রান্তিকাল চলছে বলে জানান ফলমন্ডি ব্যবসায়ী সমিতির এই সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ আলমগীর।
তবে ক্রেতাদের অভিযোগ পাইকারি বাজারে পর্যাপ্ত ফল মজুদ থাকা সত্ত্বেও কৃত্রিম দাম বৃদ্ধি করা হয়েছে।
এক্ষেত্রে বাজার মনিটরিং এ দাবি জানান তারা।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ এপ্রিল ২০২০/ইকবাল