April 13, 2026, 6:50 pm

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

দূর্গম পাহাড়েও থেমে নেই সেনাবাহীনির ত্রান বিতরণ

রিমন পালিত,বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পার্বত্য জেলার  দূর্গম এলাকা রোয়াংছড়ি, লংলাইপাড়া, ডুলুপাড়া, আন্তাহ পাড়া, এবং ওয়াই জংসন এলাকার বিভিন্ন পাড়ায় কর্মহীন দরিদ্র মানুষের হাতে  ত্রান সামগ্রী পৌঁছে দিয়েছে বান্দরবান সেনা জোন। ২৬ এপ্রিল রবিবার সকাল থেকে  এ সকল ত্রান ও খাদ্য সামগ্রী  কর্মহীন দারিদ্র মানুষদের কাছে পৌঁছে দেয়া হয়।রোয়াংছড়ির সাব জোন কমান্ডার মেজর সায়াদ শাহরিয়ার খালেক ও ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শরিফুল ইসলাম এর নেতৃত্ব একদল সেনা সদস্য  দূর্গম পাহাড়ী এলাকায় এ সকল ত্রান সামগ্রী কর্মহীন দরিদ্র মানুষদের কাছে পৌঁছে দেন। এছাড়াও বান্দরবান সদর উপজেলায় জোন স্টাফ অফিসার লেঃ শিহান মুনির  এর নেতৃত্বে কালাঘাটা, স্টেডিয়াম পাড়া, রোয়াছড়ি বাস স্ট্যান্ড এবং রেইচা আর্মি ক্যাম্প এলাকার বিভিন্ন জায়গায় কর্মহীন দরিদ্র মানুষদেরকে ত্রান ও খাদ্য সামগ্রী প্রদান করেন। এসময়ে প্রায় দের শতাধিক পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।
এ প্রসঙ্গে ত্রান বিতরণকারী সেনা কর্মকর্তাগণ বলেন, বর্তমান করোনা পরিস্থিতিতে আমরা সামাজিক দুরত্ব নিশ্চিতের পাশাপাশি কর্মহীন দরিদ্র মানুষদের ত্রান ও খাদ্য সামগ্রী দিয়ে সহযোগীতা করে যাচ্ছি যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রসঙ্গতঃ করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশনা মোতাবেক গত ২৪ মার্চ ২০২০ হতে বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছে।
তারই প্রেক্ষিতে বান্দারবান সেনা জোন কর্তৃক প্রতিদিন বিভিন্ন ভাবে  এলাকার অসহায়, দুস্থ জনগনকে সাহায্য সহযোগীতা করে আসছে। সেনা জোন হতে
বিভিন্ন এলাকায় করোনা মোকাবেলায় মেডিকেল সাপোর্ট এর পাশাপাশি  সচেতনতা বৃদ্ধির  করার লক্ষে বিভিন্ন প্রচারণা, লিফলেট, মাইকিং, চেকপোস্টে সতর্কতা, ডিসইনফ্যাকশন সিস্টেম  ব্যবস্থা চালু রেখেছে।
সামাজিক দূরত্ব বজায় রেখে তারা বিভিন্ন স্থানে ও দুর্গম পাড়ায় সাধারণ মানুষকে ত্রান পৌছে দিচ্ছে। এছাড়াও প্রতিনিয়ত অত্যন্ত দারিদ্র জনগোষ্ঠী যাদের খাদ্য সংরক্ষন এবং রান্না করার সামর্থ নেই তাদের জন্য শুষ্ক খাবারসহ রান্না করা খাবার নিয়মিত নিরাপদ ভাবে পৌছে দিচ্ছে । সবার নিরাপত্তার জন্য  জোন কর্তৃক ফেস মাস্ক, হ্যন্ড সেনিটাইজার বিতরণ করাও চলমান রয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৬ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর