March 24, 2026, 11:00 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

রাজশাহীর তানোরে শিশু সদনে ও গণমাধ্যম কর্মীদের মাঝে ইউএনও’র ইফতার বিতরণ

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস পরিস্থিতির মধ্যেই শনিবার (২৫শে এপ্রিল) ২০২০ ইং সন্ধ্যা ৬ টার  সময় প্রথম রোজা উপলক্ষে ইউএনও সুমান্ত কুমার মাহাতোর নিজ উদ্যোগে তানোর সিন্দুকাই শিশু সদন এতিম খানায় সরজমিনে গিয়ে উপস্থিত থেকে তাদের মাঝে ইফতারী বিতরণ করেন। এর কিছু পরেই উপজেলা চত্বরে নিজ অফিসে গণমাধ্যম কর্মীদের মাঝেও ইফতারী বিতরণ করেন।এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, তানোর শিশু সদন এতিম খানায় আমার নিজ উদ্যোগে দুরত্ব বজায় রেখে প্রথম রমজানে ইফতারী পৌছে দিয়েছি। পাশাপাশি প্রথম রমজানে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝেও ইফতার বিতরণ করেছি। যা আমি চিরাচরিত ভাবেই পূর্ব থেকেই করে আসছি এ ধারাটি আমি জীবদ্দশায় ধরে রাখব। এছাড়াও সরকারী কোনো ত্রাণ সাহায্য আমার কাছে এলেই, তার মধ্যথেকে এই শিশু সদনকে যতটুকু পারি সাহায্য করবো। তিনি আরো বলেন, আমি এতিমদের ভালোবাসি এবং এতিমদের জন্য যতটুকু করনীয় স্বাদ্ধমতো করে যাব।এ সময় ইফতার মাহ্ফিলে ইউএনও সুশান্ত কুমার মাহতো’র সাথে উপস্থিত ছিলেন, শিশু সদনের সুপার মোঃ দুরুল হুদা, সভাপতি ডাঃ মোঃ আঃ হান্নান, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসেম, শিক্ষক মোঃ আলিউল্লাহ্সহ শিশু সদনের (এতিম খানা)’র ছাত্ররা।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর