April 10, 2026, 3:52 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

বিশেষ চাহিদা সম্পুর্ণ ব্যাক্তিদের মাঝে করোনায় তানোর উপজেলা নির্বাহীর নগদ অর্থ প্রদান

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের অদ্ভুত পরিস্থিতিতে রাজশাহীর তানোরে বিশেষ চাহিদা সম্পুর্ণ ব্যাক্তি অর্থাৎ (তৃতীয় লিঙ্গের) মানুষের মাঝে ইউএনও’র অর্থ সহায়তা প্রদান। শনিবার (২৫ এপ্রিল) ২০২০ ইং দুপুর সাড়ে ১২টার দিকে তানোর উপজেলা পরিষদ চত্বরে এই বিশেষ চাহিদা সম্পুর্ণ ১২ জন ব্যাক্তির হাতে নগদ ৫০০/- (পাঁচশত) টাকা করে অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।এ বিষয়ে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সম্প্রদায়ে মানুষকে সচেতন করা হচ্ছে। এই মুহুর্তে তারা যেন জরুরী প্রয়োজন ছাড়া কোনভাবেই ঘর থেকে বের না হয় সে বিষয়ে রাষ্ট্রীয়ভাবে কঠোর নির্দেশ প্রদান করা হয়েছে। এতে করে অনেক দুঃস্থ, অসহায়, প্রতিবন্ধীসহ নিম্ন আয়ের মানুষ কর্মশুন্য হয়ে পড়েছেন। এমতাবস্থায় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক হতদরিদ্রের খুঁজে বের করে তাদের মাঝে নগদ অর্থ ও নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী ঘরে ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে। যাতে করে কেউ খাদ্যকষ্টে না থাকেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এর ধরাবাহিকতা অব্যাহত থাকবে।ইউএনও আরও বলেন, আমি অন্যান্য সম্প্রদায়ের পাশাপাশি এই অসহায় ও কর্মহীন বিশেষ চাহিদা সম্পুর্ণ অর্থাৎ (তৃতীয় লিংঙ্গের) ব্যাক্তিদের মাঝেও অর্থ সহায়তা দেওয়া শুরু করেছি। ইতিপূর্বেও তানোর পৌরসভার মেয়র সাহেরকে বলে তাদের মাঝে চাল সহায়তার ব্যাবস্থা করে দিয়েছি। এছাড়াও পরবর্তীতে তাদের কর্মসংস্থানের পাশাপাশি গৃহনির্মাণের উদ্যোগও নেওয়া হবে। যাতে করে তাদেরকে আর মানুষের দ্বারে-দ্বারে যেতে না হয়, এমনকি ইউএনও এই সম্প্রদায়ের মানুষদের যেন কোনভাবেই হিজড়া না বলা হয় এ ব্যাপারে এলাকার মানুষদের বিশেষভাবে অনুরোধ জানান।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর