March 24, 2026, 9:02 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন ফাইতং ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি হেলাল উদ্দিন বি এ

ইসমাইলুল করিম,লামা  (বান্দরবান)  প্রতিনিধি ঃ
পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশ সহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছে লামা উপজেলা ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের বিপ্লবী সভাপতি হেলাল উদ্দিন বি এ।
তিনি এক বিবৃতিতে বলেন, সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান আমাদের মাঝে সমাগত। এই মাসকে ঘিরে সবসময় আমাদের আগাম আয়োজন থাকে। বর্তমানে বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণে সারা বিশ্ব বিপর্যস্ত। ভয়াল এ মহামারিতে আক্রান্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশও। তাই আপনাদের কাছে আমার আহ্বান, নিজ নিজ ঘরে থেকেই ইবাদত-বন্দেগী করুন। সংকটময় এ মুহূর্তে মসজিদে না গিয়ে ঘরে থেকেই পড়ুন পাঁচ ওয়াক্ত নামাজ। তাছাড়া মহিমাময় তারাবিহ নামাজ মসজিদে না গিয়ে ঘরে থেকেই আদায় করুন। পবিত্র রমজানের উছিলায় আল্লাহ যেন সব দুর্যোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন।
তিনি আরো বলেন, আসুন সবাই মিলে আমরা মাহে রমজান মাসের পবিত্রতা রক্ষা করি” মহান আল্লাহ দরবারে সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করি। রহমত, বরকত ও মাগফিরাতের মহান বার্তা নিয়ে মাহে রামাদ্বান আমাদের দ্বারে উপস্থিত হলো। রামাদ্বানের প্রতিটি ক্ষণ রহমত বরকতে পরিপূর্ণ। এ মাসেই রয়েছে হাজার রাতের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রাত লাইলাতুল ক্বাদর। রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে প্রতিফলিত হোক এটাই আমরা কামনা করি।
পবিত্র রমজান উপলক্ষে মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক মোবারকবাদ জানিয়ে বলেন, পবিত্র রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করার আহ্বান জানান। তিনি বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে। অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।
প্রাইভেট ডিটেকটিভ/২৫ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর