April 10, 2026, 11:28 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

আখাউড়া পৌরশহরের দেবগ্রামে একই পরিবারের পাঁচজন করোনা ভাইরাসে আক্রান্ত

মোঃ সিজান খাঁন সোহাগ, কিশোরগঞ্জ ব্যুরো প্রধানঃ

mostbet

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া পৌর শহরের দেবগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত এক নারী চিকিৎসকের সংস্পর্শে এসে চিকিৎসকের শ্বশুর-শাশুড়ি এবং বাড়ির কাজের মেয়ে সহ মোট পাঁচজন করোনায় আক্রান্ত হয়েছে।
এ নিয়ে আখাউড়া উপজেলায় ১৩ জন আক্রান্ত হলেন এবং একজন মৃত্যুর পরে জানা যায় তিনি করোনা আক্রান্ত ছিলেন।
বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা তিনি জানান করোনা আক্রান্তরা আখাউড়া পৌর শহরের দেবগ্রামের খাঁন বাড়ির বাসিন্দা আক্রান্তরা হলেন তাহের আহমেদ খান ও তার স্ত্রী হনোফা আক্তার, রিমন খান তার স্ত্রী হাসিনা আক্তার এবং কাজের মেয়ে রোজিনা আক্তার।
ব্রাহ্মণবাড়িয়ায় এ পর্যন্ত মোট করোনা ভাইরাস আক্রান্ত হয়েছে ৩৪ জন এরমধ্যে আখাউড়ায় আক্রান্তের সংখ্যা ১৩ জন যাদের মধ্যে ১১ জন ব্রাহ্মণবাড়িয়া বক্ষব্যাধি হাসপাতালে আইসোলেশন রয়েছে বাকি দুইজন দেবগ্রাম নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইন/আইসোলেশনে রয়েছে।
তাদের বাড়িতে লাল কাপড় বেঁধে দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন আখাউড়া উপজেলা নির্বাহি অফিসার তাহমিনা আক্তার রেইনা।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর