April 13, 2026, 7:22 pm

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কুড়িগ্রামে আরো ১ জনের শরীরে করোনা এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪

কুড়িগ্রাম প্রতিনিধি :
কুড়িগ্রামে আরো ১ জনের শরীরে করোনা এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৪
 । বুধবার (২২এপ্রিল) ১৬ জনের রিপোর্ট পাওয়া গেছে। এরমধ্যে ১৫জনের শরীরে করোনার অস্থিত্ব পাওয়া না গেলেও একজনের শরীরে কোভিড ১৯ এর অস্থিত্ব পাওয়া গেছে। সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, গাজীপুর ফেরৎ আক্রান্ত যুবক (২৪) জেলার রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের বাসিন্দা। এনিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ জনে।
স্বাস্থ্য বিভাগের জরুরী সেবা কেন্দ্র থেকে জানানো হয়, এ পর্যন্ত জেলায় ৩০৯ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে ১৮৮টির রিপোর্ট পাওয়া গেছে। প্রাপ্ত রিপোর্টের মধ্যে ১৮৪ জনের রিপোর্টে করোনার অস্থিত্ব পাওয়া যায়নি এবং ৪ জনের শরীরে কোভিড ১৯এর অস্থিত্ব পাওয়া গেছে। পজেটিভ ৪জনের মধ্যে দুইজন রৌমারী, একজন ফুলবাড়ি এবং অপর একজন কুড়িগ্রাম সদর উপজেলার।
সিভিল সার্জন ডা: হাবিবুর রহমান জানান, কোভিট ১৯ মহামারী ঠেকাতে সকলকে সরকারের নির্দেশ মেনে বাড়িতে অবস্থান করতে হবে। স্যানিটাইজার বা সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে এবং অপরিচিতদের সাথে শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে। তাহলে আমরা করোনা থেকে রেহাই পেতে পারি।
প্রাইভেট ডিটেকটিভ/২২ এপ্রিল ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর