হুমায়ুন কবীর হীরুঃ
গত ২১শে এপ্রিল, মঙ্গলবার নগরীর দক্ষিণ হালিশহর কাজীর গলি তার নিজ বাসার এলাকার আশেপাশের কিছু অসহায় পরিবারের মাঝে রমযানের উপহার বিতরণ করা হয়।
এ ব্যপারে জান্নাতুল নাঈম জেরী বলেন, সামনে রমযান! এমনিতেই করোনা পরিস্থিতিতে লক ডাউনের কারণে বাজার পরিস্থিতি গরীব মানুষের হাতের নাগালের বাইরে চলে গেছে, তার উপর যারা শ্রমিক ছিলো, তাদের আয়ের পথ অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে,, আবার রমযান এর কারণে করোনাকে উপলক্ষ্য করে কিছু অসাধু ব্যবসায়ীরা ইফতার উপকরণের দাম বাড়িয়ে দিয়েছে,,,এ কারণে রমযান কে সামনে রেখে, একান্ত কাছের মানুষগুলোকে সাহায্য করার ক্ষুদ্র প্রচেষ্টা। তাছাড়া সবাই যেভাবে নিজ নিজ জায়গা থেকে সাধ্য অনুযায়ী চেষ্টা করে যাচ্ছে তাতে করে আমরা নিশ্চয়ই এই দুর্যোগে স্থিতিশীল থাকতে পারবো বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রাইভেট ডিটেকটিভ/২২ এপ্রিল ২০২০/ইকবাল