April 13, 2026, 4:09 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

পটুয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত ৮ করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে নতুন করে আরো ৮ জন করোনা ভাইরাস সংক্রমনে আক্রান্ত হয়েছেন বলে জেলা করোনা প্রতিরোধ সেল সূত্রে জানান। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে আইইডিসিআর-এর পাঠানো রিপোর্ট অনুযায়ী ৮জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৪ জন রাঙ্গাবালী উপজেলায়, ৩ জন দশমিনা উপজেলায় এবং ১ জন পটুয়াখালী সদর উপজেলায়। এদের অনেকেই সম্প্রতি সময়ে ঢাকা,নারায়নগঞ্জসহ বিভিন্ন এলাকা থেকে এসেছেন। সকাল সাড়ে ৭ টায় ২৫০ শয্যা বিশিস্ট পটুয়াখালী হাসপাতালে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে এক ব্যাক্তি মারা গেছেন। তার বয়স ৬৫ বছর। বাড়ি সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের সেহাকাঠি গ্রামে। হাসপাতাল কর্তৃপক্ষ মৃত ব্যাক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর এ প্রেরন করেছেন। জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১০ জনে। করোনা ভাইরাস সেল সূত্রে জানাগেছে, এ পর্যন্ত পটুয়াখালী জেলায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছে ৩৮৪ জন, আইসোলেশনে আছে ২জন এবং হোম কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ২,৭৫৬ জনকে। মঙ্গলবার পটুয়াখালী ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুল মতিন এর সত্যতা স্বীকার করে বলেন, ওই ব্যাক্তি দীর্ঘদিন ধরে কাশি ও শ্বাসকষ্টে ভূগছিলেন। সোমবার জ্বর হলে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরিবারের লোকজন সকাল সাড়ে ৭ টার দিকে তাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে ভর্র্তি করার পর ওয়ার্ডে নেওয়ার পথেই সে মারা যায়। তিনি বলেন, যেহেতু ওই ব্যাক্তি করোনা উপসর্গ নিয়ে এসেছিলেন, তাই তার নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছে। সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, মারা যাওয়া ব্যাক্তির বাড়ি ও আশপাশ এলাকা বিশেষ ভাবে লকডাউন করা হয়েছে। কোভিড-১৯ প্রটোকল অনুয়াযী মৃত ব্যাক্তিকে দাফন করা হয়েছে। নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট আসার পর নিশ্চিত হওয়া যাবে তার মৃত্যু করোনা ভাইরাসে হয়েছে কি না।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/২১ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর