April 10, 2026, 3:45 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

করোনায় রাজশাহীর পুঠিয়াতে প্রধানমন্ত্রীর পাঠানো ত্রাণ বিতরণ করলেন জেলা প্রশাসন হামিদুল হক

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

রাজশাহীর পুঠিয়াতে করোনা ভাইরাস আতঙ্কে ঘরবন্দী উপজেলার প্রতিটি ইউনিয়নে ১ হাজার দুঃস্থ, গরীব, অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।রবিবার (১৯শে এপ্রিল) ২০২০ ইং সকাল সাড়ে ১১ টার দিকে পুঠিয়ার বানেশ্বর কলেজ মাঠে শারিবদ্ধভাবে দাড় করিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছ। এই ত্রাণ সামগ্রী বিতরণের আনুষ্ঠানিক কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী জেলা প্রশাসক মোঃ হামিদুল হক।ত্রাণ সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন, পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওলিউজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ রুমানা আফরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম, বানেশ্বর ইউপি চেয়ারম্যান গাজী, মোঃ সুলতান আলীসহ ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ।এ সময় রাজশাহী জেলা প্রশাসক পুঠিয়ার ১৪০টি দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে জন প্রতি ১০ কেজি করে চাউল বিতরণ করেন। এছাড়াও উপজেলার সকল স্থানে পর্যায়ক্রমে হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া উপহার সরুপ এই ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলেও জানান জেলা প্রশাসক।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর