March 25, 2026, 9:19 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চৌদ্দগ্রামের চিওড়া আনন্দ সংঘের শিক্ষা সফর অনুষ্ঠিত

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের চিওড়া আনন্দ সংঘের পাঁচ বছর পূর্তিতে শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ১৩ মার্চ ২০২০ ইং তারিখ শুক্রবার কুমিল্লার কোটবাড়িতে বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন ও ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। চিওড়া আনন্দ সংঘের প্রধান সমন্বয়ক সফিউল ইসলাম জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংবাদিক মোঃ এমদাদ উল্যাহ। বিশেষ অতিথি ছিলেন চিওড়া আনন্দ সংঘের প্রতিষ্ঠাকালিন সদস্য তৌহিদুল আজম বাবু। চিওড়া আনন্দ সংঘের সদস্য কেএম ফয়সাল আহম্মেদ শাকিলের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম ফয়সাল, ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, নাজমুল হাসান, নাইমুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ডাঃ আব্দুল হালিম, জাকির হোসেন, সদস্য সাইদুল হক, মোঃ হোসাইন, মোশারফসহ অন্যান্য সদস্য, শুভাকাঙ্খী ও ছাত্রবৃন্দ।
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সূরের তারা শিল্পী গোষ্ঠীর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সুপ্ত প্রতিভা প্রকাশে, অপসাংস্কৃতিক বিনাসে ইসলামী সাংস্কৃতিক সংগঠন সূরের তারা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে গত ১৩ মার্চ ২০২০ ইং তারিখ শুক্রবার সন্ধ্যায় উপজেলার ঘোলপাশা ইউনিয়নের নোয়াপাড়া জামিয়া আজিজিয়া শফিউল উলূম মাদরাসায় ক্বিরাত ও নাশিদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মাদরাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কাজী জাফর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী শামছুজ্জামান সামসু, এমএ নয়ন বাশার, রাকিবুল হাসান রাকিব। মাহফিলে বয়ান করেন মাওলানা মুফতী আতিক বিন মাকসুদুর রহমান, মাওলানা মুফতী শিব্বির আহমদ, মাওলানা মুফতী আকরাম হোসাইন। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইসমাইল হোসেন। এইচ এম ইয়াসিন সানীর উপস্থাপনায় ক্বিরাত ও সংগীত পরিবেশন করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাফেজ ক্বারী এনামুল হাসান সাদী, হাফেজ ক্বারী মোস্তফা কামাল, হাফেজ ক্বারী আমিনুল ইসলাম, দিগন্ত ইসলামী শিল্পী গোষ্ঠীর ফাহিম আশরাফ, আবু বকর সিদ্দিক, মুজাহিদুল ইসলাম, সাইফুল ইসলাম, সূরের তারা’র প্রতিষ্ঠাতা ও প্রধান পরিচালক কাজী হাসান সাদী, নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সাইফ, হানজালা বিন হুমায়ন, স্থানীয় জাহিদ হাসান রাসেল, রিপনসহ বিভিন্ন পর্যায়ের শিল্পী ও গণ্যমান্যবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/১৪ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর