সাইফুল ইসলাম,বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ

জামালপুর জেলার বকশিগঞ্জ খয়ের উদ্দিন ফাযিল (ডিগ্রি) মাদরাসায় ফাযিল বি.এ শ্রেণির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ ১২ মার্চ বৃহস্পতিবার, বকশিগঞ্জ খয়ের উদ্দিন ফাযিল (ডিগ্রি) মাদরাসা মাঠে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেছেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ আবুল কালাম আজাদ এমপি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বকশিগঞ্জ কিয়ামত উল্লাহ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নূরুল ইসলাম আব্দুল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মফিজ উদ্দিন কমান্ডার, পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, অত্র মাদরাসার এডহক কমিটির সভাপতি আলহাজ মোঃ মানিক সওদাগর।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন খয়ের উদ্দিন ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ রফিকুল ইসলাম। সঞ্চালনা করেন প্রভাষক মোছাদ্দেকুর রহমান মানিক। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সূধী সমাজ, শিক্ষার্থী অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একইদিনে এমপি মহোদয় বকশিগঞ্জ উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ সভাকক্ষে ধানুয়া কামালপুর স্থলবন্দর কর্তৃপক্ষ, ব্যবসায়ী প্রতিনিধি (আমদানী-রপ্তানীকারক) ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১২ মার্চ ২০২০/ইকবাল