March 24, 2026, 11:42 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

শিরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ক্রীড়ানুষ্ঠানের উদ্বোধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকে :

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের শিরগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
০৭.০৩.২০২০ শনিবার সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা এবং বেলুন অবমুক্তকরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন আমিন জুয়েলার্স লিমিটেডের নির্বাহী পরিচালক ও বাংলাদেশ জুয়েলার্স সমিতির সহসভাপতি কাজী আমিনুল ইসলাম (কাজল)। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মো. দাউদ মিয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা পারভীন, বানা ইউপির সাবেক চেয়ারম্যান ও স্কুলের দাতা সদস্য কাজী হারুন অর রশিদ, আমিন জুয়েলার্সের ব্যবস্থাপক মিত্তাফুর রহমান জিল্লু, আনিচুর রহমান হিটলু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী মৃধা।

প্রাইভেট ডিটেকটিভ/৭ মার্চ ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর