মিজানুর রহমান,বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ)প্রতিনিধিঃ

বিশ্বম্ভরপুরে সম্মিলিত মুসলিম জনতার একিভূত আয়োজনে উপজেলা চত্বরে এক বিশাল মানবন্ধন অনুষ্ঠিত হয়। সম্প্রতি ভারতে মুসলিম নির্যাতন বন্ধে, মসজিদ, কোরআন ও মুসলমানদের বাড়ীঘরে অগ্নি সংযোগের প্রতিবাদে এবং ১৭ই মার্চ মুজিব বর্ষ অনুষ্ঠানে নরেন্দ্র মোদীর আগমন বাতিলের দাবীতে বৃহস্পতিবার বেলা ২ঘটিকায় বিশ্বম্ভরপুর জিরোপয়েন্ট সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন করা হয়। এতে বিশ্বম্ভরপুর উপজেলা সদর মাদ্রসার মোহতামিম মাওঃ আব্দুল আজিজের সভাপতিত্বে উপজেলা ইমাম মোয়াজ্জিন পরিষদ সভাপতি মাওঃ আবুল কাশেম এর সঞ্চালনায় মানববন্ধনে মুসলিম উম্মাহর উপর নির্যাতন বন্ধে ও মোদীর আগমন বাতিলের দাবীতে বক্তব্য দেন, মাওঃ আমিনুদ্দিন ভূইয়া, হাফেজ মাওঃ হুমায়ূন কবীর প্রমূখ। উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য সামছুজ্জামান শাহ, হাজী আবুল বশর,মাওঃ আমিনুর রহমান, মাওঃ মোয়াফিকুলইসলাম, রাজনৈতিক ব্যক্তিত্ব-আশিকুর রহমান আশিক, জুয়েল আলম, সেয়খুল ইসলাম সহ শত শত দ্বীন দরদী ইসলামপ্রিয় মানুষ।
প্রাইভেট ডিটেকটিভ/৫ মার্চ ২০২০/ইকবাল