March 24, 2026, 8:04 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

২৮১ বোতল ফেন্সিডিলসহ আটক ১

আব্দুল্লাহ আল মামুন, বিশেষ প্রতিনিধি:

গতকাল রূপগঞ্জ থেকে ২৮১ বোতল ফেন্সিডিলসহ মো. মহিম উদ্দিন (৩৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১০।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল ববিবার রাত আনুমানিক ১১’টার দিকে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানাধীন রুপসি এলাকায় মাদক বিরোধী অভিযান চালায়। এ সময় সিলেট জেলার জালালাবাদ থানা এলাকার মো. তাহির উদ্দিনের ছেলে মো. মহিম উদ্দিন ২৮১ বোতল ফেন্সিডিলসহ র‌্যাবের হাতে ধরা পড়ে। তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা ও ১ টি মোবাইল ফোনসেট জব্দ করা হয়। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিম জানায় যে, সে দীর্ঘদিন যাবত দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে ফেন্সিডিল (মাদক) এনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিকট সরবরাহ করে আসছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২৭ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর