হুমায়ুন কবীর হীরু,ডবলমুরিং (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
ছেলেহারা শত মায়ের অশ্রু গড়ায়ে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।
সব বাধা অতিক্রম করে বাংলাকে পাথেয় করে এগিয়ে যাওয়ার শপথের দিন। বাংলা ভাষার মর্যাদা প্রতিষ্ঠার জন্য এদিন সালাম, বরকত, রফিকসহ অনেকে আত্মাহুতি দিয়েছিলেন।
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
চট্টগ্রাম পশ্চিম পটিয়া রসিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পালিত হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস,সুর্যদয়ের প্রথম প্রহরে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় ও পরে স্কুলের কোমল মতি শিশুদের নিয়ে বিশাল রেলী বের করে স্কুল কতৃপক্ষ।
এতে উপস্থিত ছিলেন পশ্চিম রশিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও মাবলা এন্ড ফাউন্ডেশন এর চেয়ারম্যান এস, এমন হারুন উর রশীদ, রশিদাবাদ দুই নাম্বার ওয়ার্ড মেম্বার মাহবুবুল কবির, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য নাজিম উদ্দিন মিয়া, গুলশান আরা, সমাজ সেবক মোঃ রফিক উদ্দিন হেলাল, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশীষ বিশ্বাস, শিক্ষকদের মধ্যে অলক ভট্টাচার্য, মোঃ জানে আলম, চন্দন কুমার দে প্রমুখ।
প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল