-
- শিক্ষা, সারাদেশে
- সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ ভর্তি ফি এবং বেতন আদায়ের প্রতিবাদে মানব বন্দন
- আপডেট সময় February, 17, 2020, 7:38 pm
- 234 বার পড়া হয়েছে
এম,এম,রুহেল,জৈন্তাপুর(সিলেট) প্রতিনিধিঃ
সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ কর্তৃক অবৈধ ভাবে ভর্তি ফি, বেতন আদায় ও এসএসসি পরীক্ষার্থীর প্রবেশ প্রত্র না পাওয়ার প্রতিবাদে জৈন্তাপুর উপজেলার দরবস্ত ত্রিমুখীতে মানব বন্ধন পালন করে এলাকাবাসীর পক্ষে সচেতন নাগরিক সমাজ।
১৭ ফেব্রুয়ারী সোমবার দুপুর ২টায় আব্দুর রশিদ ফেড়াই মিয়ার সভাপতিত্বে ও খলিলুর রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার উত্তরাধীকারী অভিভাবক মনহর মামুন, অভিভাবক আবু বক্কর সিদ্দিক রায়হান, মাসুম আহমদ, সমছুর উদ্দিন, মনফর আলী, হরমুজ মিয়া, বশির আহমদ, আমান উল্লাহ আমান, আতাব উদ্দিন, মাসুক আহমদ প্রমুখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, দরবস্ত এলাকা একটি জনবহুল ইউনিয়ন, এখানকার বেশির ভাগ মানুষ শ্রমজীবী, কিন্তু তাদের সন্তনদের লেখাপড়ার একমাত্র ঐহিত্যবাহী ও একমাত্র মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয়। কয়েক বৎসর হতে বিদ্যালয়টি দরিদ্র এলাকার মানুষের নিকট হতে অতিরিক্ত হারে ভর্তি ফি আদায়, এবং বেতন আদয় করে আসছে। এলাকার সচেতন মহল এ নিয়ে প্রতিবাদ করলে কর্তৃপক্ষ আরও ভর্তি ফি ও বেতন বাড়িয়ে দিয়েছে। এনিয়ে গত ১২ জানুয়ারী ২০২০ সনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরাবরে লিখিত আবেদন করি। ২০জানুয়ারী মহাপরিচালক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, ঢাকায় লিখিত অভিযোগ প্রেরন করি। তারই ধারাবাহিকতায় আজ আমরা মানব বন্ধন পালন করছি। সরকারি নির্দেশনা মোতাবেক যদি ভর্তি ফি এবং বেতন না নিয়ে মনগড়া ভাবে ভর্তি ফি এবং বেতন আদায় করা হয় তা হলে আমাদের শিক্ষার্থীদের পড়ালেখা বন্ধ করে দিতে বাধ্য হবেন বলে জানান অভিভাবক বৃন্দরা। সেই সাথে আরও বলেন কিছু দূনির্তীবাজদের কারনে বিদ্যালয় কর্তৃপক্ষ দিন দিন অবৈধ কার্যকলাপ চালিয়ে যাচ্ছে বলে তারা বলেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৭ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর