March 25, 2026, 2:06 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বগুড়া সদর উপজেলার কোন মসজিদ কাঁচা থাকবে না – উপজেলা চেয়ারম্যান সফিক

আকাশ,বগুড়া সদর প্রতিনিধিঃ

বগুড়া সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক বলেছেন, আমরা মুসলমান, আল্লাহর হুকুম অনুযায়ী আমাদেরকে চলতে হবে, মুসলমানদের উচিৎ ধর্মীয় শিক্ষা গ্রহণ করা। তাই সদর উপজেলার কোন মসজিদ কাঁচা থাকবে না, শান্তিপূর্ণ ভাবে ইবাদতের জন্য মসজিদের উন্নয়ন সাধন করা হবে, যাতে করে ইবাদত কারীদের টয়লেট, অযুখানা সহ সকল কিছুর সুযোগ সুবিধা থাকে পর্যায়ক্রমে সেগুলি উন্নয়নের চেষ্টা করবো। বর্তমান সরকার ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে উন্নয়ন করছে। শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছে। যার মধ্যে অন্যতম ধর্মীয় প্রতিষ্ঠান দেওয়া হয়েছে।
তিনি শুক্রবার রাত ৯ টায় মধ্য পালশা মন্ডলপাড়া বায়তুর রহিম জামে মসজিদের উন্নয়ন কল্পের, রাত সাড়ে ১০ টায় বগুড়া সদরের গোদারপাড়া বায়তুল জান্নাত জামে মসজিদ প্রাঙ্গণে ও রাত ১১ টায় বগুড়া সদরের কর্ণপুর দক্ষিণপাড়া বাইতুন নূর জামে মসজিদের উন্নয়ন কল্পে তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক খলিলুর রহমান, প্রভাষক জাকারিয়া পারভেজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক লুৎফর রহমান মিন্টু, আওয়ামীলীগ নেতা নুর মোহাম্মদ টুটুল সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর