April 6, 2026, 7:56 pm

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

রংপুর মেডিকেলে করনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে ভর্তি চিন ফেরৎ শিক্ষার্থী

আবুল হোসেন বাবলু,বিশেষ প্রতিনিধি রংপুরঃ
নীলফামারীর ডোমার থেকে চীন ফেরৎ এক ছাত্রকে করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। তবে পরীক্ষা-নিরীক্ষার উপযুক্ত ব্যবস্থা না থাকায় ঢাকার রোগতত্ব ও রোগ নির্ণয় ইনস্টিটিউটকে ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে জরুরী বার্তা পাঠানো হয়েছে। বলে জানান মেডিকেল কর্তৃপক্ষ।
ঢাকা থেকে বিশেষজ্ঞরা এসে পরীক্ষা- নিরীক্ষা না করা পর্যন্ত বিষয়টি নিশ্চিত হতে পারছেন না মেডিকেল কর্তৃপক্ষ। তার দেহ থেকে রক্ত, কফসহ বিভিন্ন নমুনা সংগ্রহ করে এরই মধ্যে ঢাকায় পাঠনো হয়েছে। সন্দেহভাজন ওই রোগিকে বিশেষ ব্যবস্থায় একটি অাইসুলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। নিরাপত্তার স্বার্থে চিকিৎসক ও নার্স ছাড়া কাউকেই সেখানে যেতে দেয়া হচ্ছে না।
নীলফামারী জেলার ডোমার উপজেলার জোড়াবাড়ি ইউনিয়নের মির্জাগঞ্জের অালতাফ হোসেনের ছেলে তাজবিদ হোসেন চীনের একটি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতেন। করনা ভাইরাস ছড়িয় পড়ার পর গত ২৯ জানুয়ারী শাহজালাল বিমানবন্দর দিয়ে বাংলাদেশে আসেন তিনি।
কিন্তু সেখানকার মেডিকেল পরীক্ষায় তার দেহে করনা ভাইরাসের অস্তিত্ব পাওয়া না গেলেও নীলফামারীর সিভিল সার্জনের তত্বাবধানে তার বাড়িতে রাখা হয়। কিন্তু শনিবার সকালে হঠাৎ করে জ্বর, কাশি ও শ্বাসকষ্টে অাক্রান্ত হলে  শনিবার দুপুরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে অানা হয়।এ ব্যাপারে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের সহযোগী অধ্যাপক ড.নারায়ন চন্দ্র সরকার জানান, তাজবিদ হোসেন করোনা ভাইরাসে অাক্রান্ত কিনা আমরা এখনো নিশ্চিত নই। রংপুর  মেডিকেলে পরীক্ষা নিরীক্ষার কোন ব্যবস্থা না থাকায় বিষয়টি আইডিসিআর কে জানানো হয়েছে। তিনি আরো জানান, করোনা ভাইরাস অাক্রান্ত সন্দেহে ভর্তি যুবকের শারীরিক অবস্থা স্বাভাবিক মনে হলেও পরীক্ষা- নিরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।
প্রাইভেট ডিটেকটিভ/০৮ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর