সাইফুল ইসলামঃ
জামালপুর জেলা বকশিগঞ্জ উপজেলার আনন্দ মডেল একাডেমীর এসএসসি
পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল হয়েছে।

আজ ২৯ জানুয়ারি বুধবার। উপজেলার নীলাখিয়া আনন্দ মডেল একাডেমীর পরিচালক শ্রী মানিক চৌধুরীর ব্যবস্থাপনায় এসএসসি পরীক্ষা ২০২০ এর পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন নীলাখিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নৌরোজ সরকার। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রেখেছেন নীলাখিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ আক্রামুল করিম। বিশেষ অতিথির বক্তব্য রেখেছেন নীলাখিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন মিস্টার, নীলাখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সালেহ আহমেদ ময়না, নীলাখিয়া আর.জে পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পিরামিড, মোঃ শহীদুল্লাহ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেছেন মাওলানা মোঃ রেজাউল করিম।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ জানুয়ারি ২০২০/ইকবাল