April 7, 2026, 2:17 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে সীরাততুন্নবী (সাঃ) উদযাপিত

এইচ এম জসিম উদ্দিন,মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধিঃ

mostbet

সীরাতুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সরকারি সিরাজ উদ্দিন মেমোরিয়াল কলেজে

গত ২৬ ও ২৭ জানুয়ারি দু’দিন ব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা মূলক বিষয়সহ আলো চনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ জানুয়ারি রবিবার সকাল সাড়ে ১০ টায় এ অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর নীতি শবিশ্বাস। ওই দিন শিক্ষার্থীদের মধ্যে কেরাত, হাম্দ, নাতে রাসূল, ইসলামী সংগীত,উপস্থিত বক্তৃতা,কুইজএবংরচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।গত ২৭ জানুয়ারি সোমবার নবী (সাঃ) এর জীবনাদর্শ সম্পর্কে আলোচনা করা হয়।এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ নীতিশ বিশ্বাস।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা আলহাজ্ব ডাঃ খালেক তালুকদার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ডঃ রেজাউল করিম,স্থানীয় লতিফিয়া মাদ্রাসার অধ্যক্ষ ডঃ রুহুল আমিন খান, রাশিয়ান নাগরিক আঃআদেল,খতিব মাহমুদুল হাসান।এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সাবেক সম্পাদক এমদাদুল হক,জাকির হোসেন রিয়াজ এবং প্রভাষক জহীরুল ইসলাম।এছাড়া অন্যান্যের মধ্যে মঞ্চে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক মোঃআফজাল ফারুক,একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব সহকারি অধ্যাপক প্রকাশ চন্দ্র দাস,সাবেক সম্পাদক মোঃহাফিজুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃনুরুল আমিন শেখ প্রমুখ।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সীরাতুন্নবী (সাঃ) উদযাপন কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোঃরেজাউল করিম।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক নেছার উদ্দিন ও মোঃজসিম উদ্দিন হাওলাদার।আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার এবংসনদ বিতরণ করেন অধ্যক্ষ নীতিশ বিশ্বাস। এছাড়াও কলেজ ছাত্র লীগের পক্ষ থেকে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় কলম উপহার প্রদান করেন কলেজ ছাত্রলীগ সভাপতি মোঃবায়েজিদ শিকদার ও সাধারণ সম্পাদক মোঃনাঈমুল ইসলামপরিশেষে সবার সুখ শান্তির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন খতিব মোঃমাহমুদুল হাসান।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর