March 25, 2026, 12:18 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চারদলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ভারতে শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্কঃ

চারদলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ভারতে শিরোপা জিতলো বাংলাদেশের মেয়েরা। ছবি:প্রাইভেট ডিটেকটিভ

চারদলীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনালে ভারত ‘বি’ দলকে ১৪ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।ভারতের পাটনায় গতকাল ২২ জানুয়ারি ২০২০ ইং তারিখ বুধবার ফাইনাল ম্যাচের শুরুতে ব্যাটিং করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান সংগ্রহ করে বাংলাদেশ নারী দল। জবাবে ৮ উইকেট হারিয়ে ১০৩ রানেই থামে ভারতের মেয়েদের ইনিংস।বাংলাদেশের দেওয়া ১১৮ রানের লক্ষ্যে খেলতে নেমে জাহানারা আলম, সালমা খাতুনদের বোলিং তোপে ব্যাটে রান তুলতে হিমশিম খায় ভারতীয় দল। এই দুজনের বোলিং তোপে তিন ওভারেই মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে বসে ভারত ‘বি’ দল। এরপর সর্বোচ্চ ৩৪ রান আসে হাসাবনিস আর দ্বিতীয় সর্বোচ্চ ২১ রানে অপরাজিত থাকেন কানওয়ার।এদিন বল হাতে বাংলাদেশের জাহানারা ৪ ওভারে ১৭ রান দিয়ে নেন ২ উইকেট। সমান ওভার বল করে ১৮ রানে ২ উইকেট নেন অধিনায়ক সালমা। আর ২০ রানে ১ উইকেট নেন খাদিজাতুল কুবরা।এর আগে সানজিদা ইসলাম ও মুর্শিদা খাতুনের ব্যাটে দারুন সূচনা পায় বাংলাদেশের মেয়েরা। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে ১৪তম ওভারে মাত্র ১ উইকেট হারিয়েই ৮৫ রান পেয়ে যায় সফরকারীরা। দুজনের জুটিতে আসে ৬০ রান। দুজনেই করে সমান ৩৪ রান। তবে ১৪তম ওভারে দুজনেরই বিদায়ের পর বিপাকে পড়ে যায় বাংলাদেশ দল। তবে ব্যাটিংয়ে বড় সংগ্রহ না পেলেও শেষ পর্যন্ত বোলারদের সাফল্যে জয় নিয়েই মাঠ ছাড়েন সালমারা।

প্রাইভেট ডিটেকটিভ/২৩ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর