ইবি’র ৪র্থ সমাবর্তন আগামীকাল
ইমানুল সোহান, ইবি প্রতিনিধি

নানা জল্পনা কল্পনা শেষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ৪র্থ সমাবর্তন। দীর্ঘ ১৬ বছর পর আগামীকাল রবিবার সকাল সাড়ে ১০ টা থেকে এ সমাবর্তন শুরু হবে।
ক্যাম্পস সূত্রে জানা যায়, সমাবর্তনে যোগ দিতে ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েটদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। তারা ইতোমধ্যে নিজ নিজ বিভাগ থেকে গাউন, হ্যাট, সমাবর্তনের আমন্ত্রনপত্র ও খাবারের টোকেন সংগ্রহ শুরু করেছে। ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভাগ, সমাবর্তন প্যান্ডেল, হল, খেলার মাঠ, লেক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে চলছে ফটোসেশন। সমাবর্তনে রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের আগমন উপলক্ষে কঠোর নিরাপত্তা গ্রহণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয় ও এর পার্শ্ববর্তী এলাকা সার্বক্ষণিক নজরদারি করছে এনএসআই, এসএসএফ, ডিএসবি, র্যাব, পুলিশ ও সাদা পোশাকের পুলিশের সদস্যরা। এছাড়া ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সহ বিভিন্ন স্থাপনা ও প্রধান প্রধান সড়কে বসানো হয়েছে ২০ টি হাই পাওয়ারের সিসি ক্যামেরা।
সমাবর্তন উপলক্ষে ক্যাম্পাসকে অত্যন্ত সুচারুরুপে সাজানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক প্রশাসন ভবন, একাডেমিক ভবন, হল, বিভিন্ন স্থাপনা, ডাইনা চত্বর, মুক্ত বাংলা, নব নির্মিত অনেস্টি ফাউন্টেন ফোয়ারাসহ বিভিন্ন স্থানে জলছে ঝাড়ৃবাতি। ওই দিন বিশ্ববিদ্যালয়ে আচার্য ও রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ নব নির্মিত শেখ রাসেল হল, মৃত্যুঞ্জয়ী মুজিব, দেশরতœ শেখ হাসিনা হলের ২য় ফেজ ও অনেস্টি ফাউন্টেন ফোয়ারার উদ্বোধন করবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘৪র্থ সমাবর্তনকে সফল করার লক্ষ্যে আইন শৃংখলা বাহিনীর পাশাপাশি সার্বক্ষণিক সিসি ক্যামেরার মাধ্যমে নিরাপত্তার তদারকি করা হচ্ছে।’
উল্লেখ্য, এবারের সমাবর্তনে ১ হাজার ৬৩৭ জন ¯œাতক, ৭ হাজার ৪৮৮ জন ¯œাতকোত্তর, ১৩৭ জন এমফিল ও ১১০ জন পিএইচডি ডিগ্রীধারীদের মূল সনদ প্রদান করা হবে। সর্বমোট ৯ হাজার তিন শত ৮০ জন কে সনদ প্রদান করা হবে। সমাবর্তনে আগত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ¯œাতকোত্তরে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে স্বর্ণপদক। মোট ৮১ জন স্বর্ণপদক গ্রহণ করবেন। এদের মধ্যে ২০ জন সমাবর্তনের সভাপতি ও রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করবেন।