April 7, 2026, 10:26 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে মা,ছেলের মৃত্যু

জাহিদ আবেদীন বাবু কেশবপুর (যশোর) থেকেঃ

mostbet

যশোরের কেশবপুর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মা ও ছেলের মৃত্যু হয়েছে।১৫ জানুয়ারি বুধবার বিকালে এ ঘটনা ঘটে।নিহতরা হলো কেশবপরর উপজেলার উপজেলার টিটাবাজিতপুর গ্রামের আলিম মোড়লের স্ত্রী জ্যোৎস্না বেগম (৩৫) ও তাদের ছেলে আল আমিন (২০)। আল আমিন এবার মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষার্থী ছিলো।জানা গেছে, বিকালে ওই গ্রামের পশ্চিম বিলে সেচ কাজে ব্যবহৃত মটর মেরামত ও সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে মারা যায় আল আমিন। জ্যোৎস্না বেগম ছেলে বাড়ি আসতে দেরি করায় তাকে ডাকতে গিয়ে দেখতে পান আল আমিন মটরের পাশে পড়ে রয়েছে। ছেলের গায়ে হাত দিয়ে ডেকে তুলতে চেষ্টা করলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্টে মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বিকাল ৫ টায় এ খবর লেখার সময় যশোর পল্লী বিদ্যুৎ সমিতির কেশবপুর জোনাল অফিসের ডিজিএম (ভারপ্রাপ্ত) মকছেদুল মোমিন জানান, এ বিষয়ে তাদেরকে কেউ খবর দেয়নি।এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবু সাঈদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ জানুয়ারি ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর