April 6, 2026, 5:25 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

গ্রাম বাঁচাতে মানব বন্ধন

গ্রাম বাঁচাতে মানব বন্ধন

mostbet
 জুবায়ের আহমদ ছুরুক: (শেরপুর)
 
ওসমানী নগর উপজেলার সাদিপুর ইউনিয়নের তাজপুরসহ বিভিন্ন গ্রামবাঁচাতে আজ  বৃহস্পতিবার (৪ জানুয়ারি)সকাল ১১ ঘটিকায় কুশিয়ারা নদীর তীরে ভাঙন রোধে সাদিপুর ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন, ইউ,কে এর উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানব বন্ধনে বক্তারা বলেন কুশিয়ারা নদী  থেকে অবাদে বালু উত্তোলন করার ফলে এবং নদীর দক্ষিনপাড়ে নির্মিত বিবিয়ানা বিদ্যুৎ প্লান্টের পানির প্রয়োজনে নদীর মাঝ বরাবর বড় বড় ট্যাংকি স্থাপন করে পানির স্বাভাবিক প্রবাহে বাধার সৃষ্টি করছে ঐ ট্যাংকিতে পানি বাধা পেয়ে উত্তর পাড়ে আঘাত আনছে যার ফলে ধসে পড়ছে গ্রামবাসীর ভিটে মাটি।
 বক্তারা আরোও বলেন – অভিলম্বে ড্রেজার দিয়ে অপরিকল্পিত বালু উত্তোলন,নদীর মাঝ বরাবর ট্যাংকি স্থাপন করে পানির প্রবাহ বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আকুল আবেদন জানান।
উক্ত মানব বন্ধনে উপস্থিত ছিলেন-সৈয়দ সাব্বির আহমদ,শেখ শফিক আহমদ,সৈয়দ সাদেক আহমদ,সৈয়দ হুমায়েল আহমদ,আবুল কালাম আজাদ,সৈয়দ হেলাল আহমদ সহ ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ।
Share Button

     এ জাতীয় আরো খবর