April 6, 2026, 4:14 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আজ প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাচ্ছে মেয়েদের ফুটবল দল

আজ প্রধানমন্ত্রীর সংবর্ধনা পাচ্ছে মেয়েদের ফুটবল দল

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

খেলাধুলার প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগ্রহ আর উৎসাহের কথা সবারই জানা। সময় পেলেই চলে যান মাঠে। ক্রীড়াপ্রেমী প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার মেয়েদের অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবলে চ্যাম্পিয়ন বাংলাদেশ দলকে আমন্ত্রণ জানিয়েছেন গণভবনে। সংবর্ধনার পাশাপাশি দলের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হবে এক লাখ টাকা।

বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানি ছোটনও প্রধানমন্ত্রীর দাওয়াত পেয়ে উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘আগামীকাল (বৃহস্পতিবার) বেলা সাড়ে তিনটায় আমাদের ডেকেছেন মাননীয় প্রধানমন্ত্রী। বিষয়টি আমাদের জন্য খুবই আনন্দের।’

গত ২৪ ডিসেম্বর ঢাকার কমলাপুরের বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৫ সাফ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ।

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর