April 6, 2026, 5:08 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

লক্ষ্মীপুরে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

লক্ষ্মীপুরে রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছে; আহত হয়েছে আরও পাঁচ শ্রমিক। রামগঞ্জ থানার ওসি মোহাম্মদ তোতা মিয়া জানান, রামগঞ্জ পুলিশ বক্সের সামনে পৌর সুপার মার্কেটের ‘মনা মিয়ার’ রেস্তোরাঁয় গতকাল বুধবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আহাদ হোসেন একই উপজেলার রিকশাচালক আবু ছায়েদ গুজার ছেলে। আহতদের রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি তোতা মিয়া বলেন, রাতে মনা মিয়ার রেস্তোরাঁয় শ্রমিকরা রান্না করছিল। এ সময় বিকট শব্দে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে তা চারপাশে ছড়িয়ে পড়লে রেস্তোরাঁর ভেতরে অনেকে আটকা পড়ে। এ সময় অন্যরা বেরিয়ে আসতে পারলেও ঘটনাস্থলেই আহাদের মৃত্যু হয়। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে বলে ওসি জানান।

Share Button

     এ জাতীয় আরো খবর