April 6, 2026, 3:12 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারের বিরোধে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

মুন্সীগঞ্জে আধিপত্য বিস্তারের বিরোধে সংঘর্ষে গুলিবিদ্ধ ৭

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের সদর উপজেলায় আধিপত্য বিস্তারের বিরোধের সংঘর্ষে সাতজন গুলিবিদ্ধ হয়েছেন; এ সময় আহত হয়েছে আরও নয়জন। মোল্লাকান্দি ইউনিয়নের আমঘাটা গ্রামে গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে বলে মুন্সীগঞ্জ সদর থানার ওসি আলমগীর হোসেন জানান। মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শৈবাল বশাক জানান, গুলিবিদ্ধ লিজা (৩০), মীম (১৫), খালেদা আক্তার (৩৫), ফালান (৩৫), সজল হোসেন ও অজ্ঞাত পরিচয় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। ওসি আলমগীর বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিনা হক কল্পনা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিপন পাটোয়ারীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও বাড়িঘরে ভাংচুরের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি। ওসি বলেন, ঘটনাস্থল থেকে একটি বিদেশি বন্দুক উদ্ধার করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ। ঘটনাস্থলে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

Share Button

     এ জাতীয় আরো খবর