April 6, 2026, 4:54 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

ভান্ডারিয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

ভান্ডারিয়ায় পঞ্চম শ্রেণীর ছাত্রী ধর্ষণ,ধর্ষক গ্রেফতার

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

পিরোজপুর জেলার ভান্ডারিয়া পৌর শহরের ২ নং ওয়ার্ডে গতকাল মঙ্গলবার সকালে পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে। থানা পুলিশ  ধর্ষক ওলি আকন (৩৮) কে  গ্রেফতার করেছে। ভুক্তভোগী এবং পুলিশ সূত্রে জানা গেছে, তাজেম আলী আকনের ছেলে ৩ সন্তানের বাবা ওলি আকন ওই শিশুটিকে ঘরে একাপেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুটির ডাক চিৎকারে তার বাবাসহ প্রতিবেশীরা ছুটে এলে লম্পট ওলি আকন পালিয়ে যায়। পরে পুলিশ  ধর্ষক ওলি আকন (৩৮) কে  গ্রেফতার করে। লম্পট ওলি আকন মেয়েটির আপন খালু। এ ঘটনায় মেয়েটির বাবা (মো. আবুল কাজী) বাদী হয়ে লম্পট ওলি আকনকে আসামি করে ভান্ডারিয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছে।

ভান্ডারিয়া থানার কর্মকর্তা ইনচার্জ মো. শাহাবুদ্দিন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য পিরোজপুর সিভিল সার্জন কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর