April 6, 2026, 7:45 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

সিরাজগঞ্জে কলেজ ছাত্রীকে ইভটিজিং ও তুলে নিতে বখাটের কান্ড

সিরাজগঞ্জে কলেজ ছাত্রীকে ইভটিজিং ও তুলে নিতে বখাটের কান্ড
মোঃ ইকবাল হাসান সরকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

mostbet

সিরাজগঞ্জ সরকারী কলেজের পরীক্ষাথীকে রাঞ্চিত ও ইভটিজিং করার  জন্য সোহাগ নামের এক বখাটে ও তার সহযোগি নাইমকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে জানা গেছে গত ২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা পোনে ৬ টার দিকে সিরাজগঞ্জ সরকারী কলেজ ক্যাম্পাস এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া সোহাগ  বগুডার শেরপুরের সুঘাট ইউনিয়নের খিদিরহাসরা গ্রামের জামাল উদ্দিন সরকারের ছেলে এবং রায়গঞ্জের চান্দাইকোনা হাজি ওয়াহেদ মরিয়ম ডিগ্রী কলেজের বাংলা বিভাগের তৃতীয় বর্ষের ছাএ ও তার বন্ধু নাইম বগুডার শেরপুর ভবানীপুর ইউপির সুত্তাপুর গ্রামের মোঃ রফিকুল ইসলামের ছেলে। সোহাগের আরেক বন্ধু শফিউল্লা ও হাকিম পালিয়ে গেছে। হাকিম বগুডার শেরপুর সুঘাট ইউনিয়নের খিদিরহাসরা গ্রামের আফজালের ছেলে। শফিউল্লাহ বাড়ী একই গ্রামের তবে পিতার নাম অজ্ঞাত। এরা সকলে মিলে মেয়েটিকে অপহরনের চেষ্টা করে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ আজিম এ তথ্য নিশ্চিত করে জানান,সিরাজগঞ্জ সরকারী কলেজের অনার্স শিক্ষাথীদের পরীক্ষা চলছে। সিরাজগঞ্জ জেলার বিভিন্ন কলেজের কেন্দ্র রয়েছে এখানে।  এ ব্যাপারে তিনি আরো জানান,চান্দাইকোনা হাজি মরিয়ম ডিগ্রী কলেজের তৃতীয় বর্ষের ছাএী তানিয়া। পরীক্ষা শেষ করে পরীক্ষা হল থেকে বাহির হওয়ার সাথে সাথে বখাটে সোহাগ ও তার কয়েকজন বন্ধু মিলে তাকে টেনে হেচড়ে কলেজের বাহিরে নেওয়ার চেষ্টা করে। এ সময তার মুখে চকলেট জাতীয় কিছু প্রবেশ করানোর চেষ্টাও করেন তারা। এ দিকে মেয়েটির চিৎকারে কলেজের দারোয়ান ও কয়েকজন শিক্ষক দ্রুত সেখানে উপস্থিত হয়ে মেয়েটিকে উদ্ধার ও তাদের আটক করে অধ্যক্ষের কক্ষে নিয়ে আসে। অধ্যক্ষ পরে বখাটেদের পুলিশের নিকট সোপর্দ করেন। গ্রেফতার বখাটেদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার প্রতিক্রিয়া চলছে। এ বিষয়ে অধ্যক্ষ এস,এম মনোয়ার হোসেন জানান,এ ঘটনায় আমরা মর্মাহত হয়েছি। প্রকাশ্যে শত শত পরীক্ষাথী ও শিক্ষকের সামনে এ ঘটনা সবাইকে হতবাক করে দিয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর