April 6, 2026, 12:56 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

সিমন্স আফগানিস্তানের নতুন কোচ

সিমন্স আফগানিস্তানের নতুন কোচ

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বাংলাদেশের পরবর্তী কোচের আলোচনায় ছিল তার নাম। ঢাকায় এসে সাক্ষাৎকার দিয়ে গেছেন বিসিবিতে। তবে বাংলাদেশ নয়, ফিল সিমন্স দায়িত্ব নিচ্ছেন আফগানিস্তানের।

নতুন কোচ হিসেবে রোববার সিমন্সের নাম ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আগামি ৮ জানুয়ারি থেকে কাজ শুরু করবেন ক্যারিবিয়ান এই কোচ।

গত অগাস্টে লালচান রাজপুতের সঙ্গে চুক্তি নবায়ন না করার পর থেকেই কোচ খুঁজছিল এসিবি। সম্প্রতি তিন জনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল। আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কোচ হিসেবে সিমন্সের সাফল্যই শেষ পর্যন্ত এগিয়ে নিয়েছে সিমন্সকে। এ ছাড়া আফগানদের পরামর্শক হিসেবে কিছুদিন কাজ করার অভিজ্ঞতাও পক্ষে গেছে তার।

আগামী ফেব্রুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের ৫ ওয়ানডে ও ২ টি-টোয়েন্টির সিরিজ। দুবাইয়ে সেটির প্রস্তুতি শিবির থেকেই দায়িত্ব শুরু হবে সিমন্সের। এরপর মার্চে জিম্বাবুয়েতে ২০১৯ বিশ্বকাপের বাছাইপর্ব খেলবে আফগানিস্তান।

Share Button

     এ জাতীয় আরো খবর