April 6, 2026, 2:34 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

তামিমের ভাবতে মানা হাথুরুসিংহে, স্ট্রিককে নিয়ে

তামিমের ভাবতে মানা হাথুরুসিংহে, স্ট্রিককে নিয়ে

mostbet

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ত্রিদেশীয় সিরিজের প্রতিপক্ষ দুই দলের কোচ চন্দিকা হাথুরুসিংহে ও হিথ স্ট্রিককে নিয়ে ভাবছেন না তামিম ইকবাল। বাঁহাতি এই ওপেনার মাঠে পরিকল্পনা বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন।

তামিমদের সাবেক প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে এখন শ্রীলঙ্কার প্রধান কোচ। তার পথ চলা শুরু হবে বাংলাদেশ সফর দিয়ে। সাবেক পেস বোলিং কোচ স্ট্রিক ত্রিদেশীয় সিরিজের আরেক দল জিম্বাবুয়ের প্রধান কোচ।

তামিম মনে করেন, প্রতিপক্ষ শিবিরে দুই সাবেক কোচের থাকাটা স্বাভাবিকভাবে নেওয়া উচিত। তাদের নিয়ে বেশি ভাবতে গেলে তা বাড়তি চাপ হয়ে দাঁড়াতে পারে।

“(দুই সাবেক কোচের দলের বিপক্ষে খেলা) এটা নিয়ে যদি ভাবি, তাহলে এটা হয়তো একটা বড় ব্যাপার। তারা তিন-চার বছর বাংলাদেশে ছিলেন। তবে আমরা যদি না ভাবি, আমার মনে হয় না এটা কোনো বড় ব্যাপার।”

“কারণ, দিন শেষে আপনি পরিকল্পনা দিতে পারেন, কিন্তু মাঠে তা প্রয়োগ করতে না পারলে কোনো লাভ নেই। তা কাজে আসবে না। আমরা যদি আমাদের কোচের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই আমরা ভালো করবো।”

Share Button

     এ জাতীয় আরো খবর