April 7, 2026, 2:09 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ভারতীয় পুলিশের হাতে বাংলাদেশী যুবক আটক

ভারতীয় পুলিশের হাতে বাংলাদেশী যুবক আটক

mostbet
সিলেট অফিস
তাহিরপুর সীমান্তের ওপারে ভারতীয় পুলিশের হাতে এক বাংলাদেশী যুবক আটক হওয়ার সংবাদ পাওয়া গেছে। আটককৃত বাংলাদেশী যুবকের নাম বাদশা মিয়া (৩০)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বীরেন্দ্রনগর গ্রামের আক্কাছ আলীর ছেলে। শনিবার দুপুরে ভারতের বড়ছড়া থানা পুলিশ তাকে আটক করেছে বলে স্থানীয় একটি সূত্রে জানায়। তবে, বিজিবি বলছে এ ব্যাপারে তারা অবগত নয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তাহিরপুর সীমান্তের বীরেন্দ্রনগর বিজিবি সীমান্ত ফাঁড়ি এলাকা দিয়ে একই এলাকার অপর কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে ভারতে ৪-৫ কিলোমিটার অভ্যন্তরে অনুপ্রবেশ করলে পুলিশ তাকে আটক করে। এ সময় বাদশা মিয়ার সঙ্গে থাকা অন্যরা পালিয়ে এসে পুলিশের হাতে আটকের খবরটি পরিবারের লোকজনকে জানায়।
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমদ (পিএসসি) এ প্রসঙ্গে বলেন, ভারতীয় পুলিশের হাতে বাংলাদেশি যুবক আটকের বিষয়টি তাকে কেউ জানায়নি। তিনি বিষয়টি খোজঁ নিয়ে দেখবেন।
Share Button

     এ জাতীয় আরো খবর