March 24, 2026, 5:41 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

মোরেলগঞ্জে পূজা মন্ডপে এমপি’র অনুদান প্রদান

 

এইচ এম জসিম উদ্দিন, মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি: 

 

বাগেরহাটের মোরেলগঞ্জে শারদীয় দুর্গোৎসবে ৭৮টি পূজা মন্ডপে ব্যক্তিগত তহাবিল হতে ২ হাজার টাকা করে মোট ১ লাখ ৪৮ হাজার টাকা অনুদান দিয়েছেন বাগেরহাট ৪, মোরেলগঞ্জ-শরণখোলা আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন।

মঙ্গলবার বেলা ১১টায় অফির্সাস ক্লাবে সমবেত মন্ডপ কমিটির নেতৃবৃন্দের হাতে এ অনুদানের টাকা তিনি তুলে দেন। এ অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সকল ধর্ম বর্ণের মানুষ ধর্মীয় চেতনায় উৎসব মুখর পরিবেশে ধর্মীয় উৎসব পালনের পরিবেশ পেয়েছে।

এ অনুদান প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন তালুকদার, মাকছুদা খানম মুক্তা, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারমান ফাহিমা খানম, চেয়ারম্যান শফিকুর রহমান লাল, থানার ওসি কেএম আজিজুল ইসলাম। এ ছাড়াও চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, মাহমুদ আলী, আ.লীগ নেতা খ.ম লুৎফর রহমানসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share Button

     এ জাতীয় আরো খবর